চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পবিত্র মক্কা নগরীর উপর হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলা, বাংলাদেশের নিন্দা

অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৩০ অপরাহ্ণ

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আল-মোকাররামাকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ মক্কা আল-মোকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে এবং সেগুলো রক্ষায় সৌদি আরব ও সে দেশের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে।

বাংলাদেশ জোর দিয়ে বলেছে যে, পবিত্র স্থানগুলো নিরাপদ এবং সম্পূর্ণরূপে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট