চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সম্পর্ক টিকে থাকার শর্তই হলো উভয়ের জন্য লাভজনক পারস্পরিক স্বার্থ : জয়শঙ্কর

সম্পর্ক টিকে থাকার শর্তই হলো উভয়ের জন্য লাভজনক পারস্পরিক স্বার্থ : জয়শঙ্কর

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ | ৩:১২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে কয়েকটি শর্ত দিয়েছে বাংলাদেশ। এরমধ্যে অন্যতম হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা। এ শর্ত নিয়ে গতকাল শনিবার (২২ আগস্ট) এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তবে তিনি এ নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, ‘যেকোনো সম্পর্ক টিকে থাকার শর্তই হলো উভয়ের জন্য লাভজনক পারস্পরিক স্বার্থ।’

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় ১২টার দিকে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এ শর্ত নিয়ে প্রশ্ন করা হলেও জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, “আমি আপনাদের বলতে পারি, যেকোনো সম্পর্ক টিকে থাকার মূল শর্তই হলো দুই পক্ষের পারস্পরিক স্বার্থ। এটা এমন হতে হবে যেন আমাদের দুজনের জন্যই লাভজনক হয়।”

জয়শঙ্কর সাংবাদিকদের আরও জানান, প্রতিবেশী দেশের সম্পর্ক এক পাক্ষিক হতে পারে না। তিনি প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে এমনটি প্রত্যাশাও করেন না। তিনি বলেন, “আমি কিন্তু আশা করি না যে প্রতিবেশীরা কেবল আমার স্বার্থ দেখবে। তাদের স্বার্থ বোঝা আর সম্মান জানানো আমারও দায়িত্ব, ঠিক যেমনটা আমিও তাদের কাছ থেকে আশা করি।”

তিনি আরও বলেন, “যখন এই পারস্পরিক মেলবন্ধন বা একমত হওয়ার জায়গাটা তৈরি হয়, তখনই সম্পর্কগুলো সুন্দরভাবে এগিয়ে চলে। যেকোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো এই ‘পারস্পরিক স্বার্থের’ মেলবন্ধন।”

সূত্র: ইন্ডিয়া টুডে

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট