চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

২০ আগস্ট, ২০২৬ | ২:০৮ অপরাহ্ণ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন। নতুন রাষ্ট্রপতি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন, যার প্রাক্কালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়লেন।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবন থেকে গার্ড অব অনার দিয়ে তাকে বিদায় দেওয়া হয়।

 

এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

 

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

 

বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট