চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আল্লামা সাবির শাহ্ আজ বাংলাদেশে আসছেন

নেতৃত্ব দেবেন ঢাকা ও চট্টগ্রামের জশনে জুলুছে

আল্লামা সাবির শাহ্ আজ বাংলাদেশে আসছেন

অনলাইন ডেস্ক

২০ আগস্ট, ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ

দেশের বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতিক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারও ৯ রবিউল আউয়াল, ২৩ আগস্ট ( রবিবার) ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল ২৬ আগস্ট (বুধবার) চট্টগ্রামে ‘বিশ্বের সর্ববৃহৎ’ জশনে জুলুছ অনুষ্ঠিত হবে।

 

এই জশনে জুলুছের নেতৃত্ব দিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন পাকিস্তানস্থ সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন, আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) এবং সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্ (মা.জি.আ)।

 

আজ বিকেলে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তাঁদের বরণ করে নিতে ইতোমধ্যে ঢাকাস্থ মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট খানকাহ্ শরীফ প্রস্তুত রাখা হয়েছে। তাঁদের আগমনের সংবাদে ইতোমধ্যে সারা দেশের সুন্নী মুসলমানগণের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট