চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধে হাইকোর্টের রুল

ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০২৬ | ৫:৪৯ অপরাহ্ণ

ই-সিগারেট, হিটেড টোব্যাকো ও নিকোটিন পাউচের মতো ক্ষতিকর পণ্য বাজার থেকে সরাতে এবং প্রয়োজনে নিষিদ্ধ করতে কর্তৃপক্ষ কেন এখনো ব্যবস্থা নিচ্ছে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

 

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট, এতে বলা হয়েছে, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

 

রুলে মানবজীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব ধরনের ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট—ই-সিগারেট ও হিটেড টোব্যাকো—এবং নিকোটিন পাউচ বাজার থেকে অপসারণ এবং অথবা নিষিদ্ধ করার বিষয়ে বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

 

আদালতে করা আবেদনে বলা হয়েছে, ইমার্জিং টোব্যাকো প্রডাক্টের ব্যবহার ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

 

চার তামাকবিরোধী কর্মী— এ কে এম মাকসুদ, সাইফুদ্দিন আহমেদ, হেলাল আহমেদ , মো. আমিনুল ইসলাম—আদালতে এই আবেদন করেছিলেন।

 

রুলের পক্ষে যুক্তি ছিল, এসব নতুন ধরনের তামাকপণ্য মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বীকার করেছে। সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্য রক্ষা রাষ্ট্রের দায়িত্ব, আর ৩২ অনুচ্ছেদ জীবনের অধিকার নিশ্চিত করে।

 

এর আগে (ভয়েস অব ডিসকভারি) মামলায় আদালত তামাক ও বিড়ি কারখানার লাইসেন্স সীমিত করতে নির্দেশ দিয়েছিলেন— একই ধারাবাহিকতায় নতুন তামাকপণ্য নিয়ন্ত্রণেও রাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত।

 

বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও ব্যারিস্টার নিশাত মাহমুদ। পরবর্তীতে বিবাদী পক্ষের জবাবের ভিত্তিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট