চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

খুলনায় যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা

যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট, ২০২৬ | ১২:১২ অপরাহ্ণ

খুলনায় নৃশংসভাবে গলাকেটে ও কুপিয়ে জয় ঢালি (২৭) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রূপসা উপজেলার আইচগাতীতে রাত সোয়া ৯ টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ঢালী দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনীমহলের শহীদের মোড়ে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে সেখানে এসে তাঁর সঙ্গে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুজন ছুরি দিয়ে তাঁর বাঁ পায়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, জয় ঢালীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত বলা যাবে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট