চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সুস্মিতা সেন ঢাকায়

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ | ৫:০২ অপরাহ্ণ

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ঢাকায় এসেছেন। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯-এর অতিথি বিচারকের দায়িত্ব পালন করতে বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে তিনি ঢ়াকায় এসেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিযোগিতাটির আয়োজক কমিটি।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। সুস্মিতা সেন সেখানে অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ।

জানা গেছে, আজকের চূড়ান্ত পর্বে সেরা দশ প্রতিযোগী অংশ নেবেন। যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হবেন তার মাথায় পরানো হবে ২০ লাখ টাকা মূল্যের হীরার মুকুট। যাতে থাকবে ৭৫০টি হীরা।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ এর বিচারক হিসেবে আরও থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।

১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট