চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

নেতাকর্মীদের নিয়ে খিচুড়ি রান্নার আয়োজন, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

নেতাকর্মীদের নিয়ে খিচুড়ি রান্নার আয়োজন, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

অনলাইন ডেস্ক

১৫ আগস্ট, ২০২৬ | ১:৪৫ অপরাহ্ণ

কুষ্টিয়ার ভেড়ামারায় বঙ্গবন্ধু মৃত্যুবর্ষিকীর ১৫ আগস্ট উপলক্ষে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার কুচিয়ামোড়ার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতন।

পুলিশ জানায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে তারা গোপনে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করছিলেন এবং এলাকায় খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট