চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রাব্বানীর ভাই রুহানীসহ ৬ কর্মকর্তার

চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রাব্বানীর ভাই রুহানীসহ ৬ কর্মকর্তার

অনলাইন ডেস্ক

১২ আগস্ট, ২০২৬ | ৫:১৯ অপরাহ্ণ

আলোচিত পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানীসহ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

 

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন– কক্সবাজার ৮ এপিবিএনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সুদীপ কুমার চক্রবর্তী।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট