চট্টগ্রাম সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সৌদি আরবে আগুনে নওগাঁর আত্রাইয়ের ৭ জনের মৃত্যু
প্রতীকী ছবি

সৌদি আরবে আগুনে নওগাঁর আত্রাইয়ের ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

১০ আগস্ট, ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ণ

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেন ।

 

নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুইজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ইউএনও জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে তারা ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। রোববার (৯ আগস্ট) কারখানায় আগুন লেগে ওই সাতজনের মৃত্যু হয়।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট