চট্টগ্রাম রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ঢাকায় ফিরলো ২৫৯ যাত্রী নিয়ে রোমে আটকে পড়া বিমানের সেই ফ্লাইট

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরলো রোমে আটকে পড়া বিমানের সেই ফ্লাইট

অনলাইন ডেস্ক

৯ আগস্ট, ২০২৬ | ১:৩২ অপরাহ্ণ

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট।

রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

বিমান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি ৩০৬ ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অপ্রত্যাশিত একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে।

যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে উড়োজাহাজটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি সারানোর কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরই উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ায় বিজি ৩০৬ ফ্লাইটের সময়সূচিতেও এর প্রভাব পড়েছে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট