চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বিশ্বকাপ ফাইনাল দেখে ভোরে ফিরল যুবক, পরে ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বকাপ ফাইনাল দেখে ভোরে ফিরল যুবক, পরে ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০২৬ | ৪:২৪ অপরাহ্ণ

নোয়াখালীর সেনবাগে নিজ বাড়ি থেকে রায়হান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 

সোমবার (২০ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের এ ঘটনা ঘটে। তিনি রাতে বাড়ির পাশে বড় পর্দায় খেলে দেখে ভোরে ঘরে ফেরেন।

 

নিহত যুবকের নাম মো. রায়হান (২৫)। তিনি ওই এলাকার আব্দুল বারিকের ছেলে। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে তিনি সেখান থেকে ফেরেন। এরপর পাঁচ মাস আগে বিয়ে করেন। সম্প্রতি তিনি আবার সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ সকালে তাঁর সৌদি আরবের ভিসার অনুমোদন হয়েছে, তবে তাঁর সেখানে যাওয়া হলো না।

 

উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে রায়হান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে এলাকার অন্যদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখেন রায়হান। খেলা শেষে বাড়ি ফেরার পর কোনো একটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে স্ত্রী অভিমান করে ঘর থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই ঘরের বৈদ্যুতিক পাখায় ঝুলন্ত অবস্থায় রায়হানকে দেখা যায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

 

পুলিশের ধারণা, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমানে আবু রায়হান আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট