চট্টগ্রাম রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

১৯ জুলাই, ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে রবিবার (১৯ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। দেশটির প্রতিরক্ষা খাতের সক্ষমতা, প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম উৎপাদন কার্যক্রম সম্পর্কেও তিনি ধারণা নেবেন।

এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।

সফরে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট