চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ইস্ট বেকারসহ ৩ কোম্পনিকে বাজার থেকে খাদ্যপণ্য প্রত্যাহার

ইস্ট বেকারসহ ৩ কোম্পানিকে বাজার থেকে খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

অনলাইন ডেস্ক

১৬ জুলাই, ২০২৬ | ৮:২৮ অপরাহ্ণ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের কারণে বাজার থেকে তিনটি কোম্পানিকে নির্দিষ্ট খাদ্যপণ্য প্রত্যাহার করে নিতে বলেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশের কথা জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তি বলা হয়, তিন কোম্পানির মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে হবে।

ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ তুলে নিতে বলা হয়েছে। এছাড়া আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে প্রত্যাহার করে নিতে হবে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধ করার নির্দেশও দিয়েছে বিএফএসএ।

পাশাপাশি সবাইকে এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দিয়েছে সরকারি এই সংস্থা।

এর আগে গত ৩ জুলাই অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট