চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু,আক্রান্ত ১১১৮

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু,আক্রান্ত ১১১৮

অনলাইন ডেস্ক

১ জুলাই, ২০২৬ | ৫:৫৪ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে হামে।

 

বুধবার  (১জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬২৬ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭১৯।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৫০৯।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১২ হাজার ১৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে, তিনি সিলেট বিভাগের বাসিন্দা।

 

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২০০, বরিশালে ১২২ ও সিলেটে ৬৯ জনের সন্ধান পাওয়া গেছে।

 

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ জনকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ। বিভাগগুলোর মধ্যে শুধু সিলেটে কভারেজ ৯৯ শতাংশ, অন্য সব বিভাগে লক্ষ্যমাত্রা শতভাগ বা তার বেশি অর্জিত হয়েছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট