চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সর্বশেষ:

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে: শিশির মনির

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে: শিশির মনির

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় মাইলফলক হয়ে থাকবে।

 

মঙ্গলবার (৩০ জুন) সকালে আসলাম চৌধুরীর রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, এই রায়ে প্রমাণিত হয়েছে, ঋণখেলাপি হলে প্রার্থী হতে পারবেন না। ঋণ খেলাপিরা বাংলাদেশ ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে, তাই আপিল বিভাগের এই রায়, একটি যুগান্তকারী রায়।

শিশির মনির বলেন, ঋণ খেলাপি যে দলেরই হোক না, কোন ছাড় নেই। আর আইনটি কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে নির্বাচন কমিশন।

 

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাধারণ কমন সেন্স অনুযায়ী বলা যায়, উক্ত নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াতে ইসলামের প্রার্থীকে এ আসনে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করতে পারে। কিংবা আদালতের পূর্ণাঙ্গ রায় পাবার পর নিবাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে।

 

উল্লেখ্য, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি শপথ নিতে পারবেন না। প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট