চট্টগ্রাম শনিবার, ১৩ জুন, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,পেকুয়া

১৩ জুন, ২০২৬ | ৬:১৭ অপরাহ্ণ

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী।

 

শনিবার (১৩ জুন ) বিকাল সাড়ে ৪ টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামায় তিনি কবর জেয়ারত করেন। পরে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগমকে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহর্ধমিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র, নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

 

ওয়াসিম আকরাম ১৯৯৮ সালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শফিউল আলম এবং মাতার নাম জোসনা বেগম। তিনি পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। 

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট