চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

কালো টাকা সাদা করার সুযোগ ফিরছে, প্রশ্ন করবে না সরকার!

কালো টাকা সাদা করার সুযোগ ফিরছে, প্রশ্ন করবে না সরকার!

অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

বহুল আলোচিত কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ আবারও দিচ্ছে সরকার। বাজেটে বিশেষ করে জমি, ফ্ল্যাট, ভবন ও আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে এ সুবিধা নেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

ব্যবসায়ী মহল বলছে- এতে আবাসন খাতে নতুন করে বিনিয়োগ বাড়তে পারে।

তবে সমালোচকরা বলছেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হতে পারেন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা- যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে। 

পূর্বকোণ/রেহেনুমা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট