চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

আ.লীগের নেতাকর্মীসহ শর্ত পূরণ করতে পারলেই স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আ.লীগের নেতাকর্মীসহ শর্ত পূরণ করতে পারলেই স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক

৯ জুন, ২০২৬ | ১:৫৬ অপরাহ্ণ

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীসহ যেকোনো ব্যক্তি আইন ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করতে সরকার নীতিগতভাবে আগ্রহী। কোনো ব্যক্তি বা দলের পরিচয়ের চেয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত যোগ্যতা ও আইনি কাঠামোই এখানে প্রধান বিবেচ্য হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠ রাখতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবেই তাদের দায়িত্ব পালন করবে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট