চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. ইউনূস

ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক

৮ জুন, ২০২৬ | ৪:২৯ অপরাহ্ণ

ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে দেশে ফিরে তিনি রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছেন।

 

গত শুক্রবার (৫ জুন) দেশে ফেরেন ড. ইউনূস। এর দুই দিন পর, রবিবার (৭ জুন) তিনি মিরপুরে তার দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

গত ২৭ মে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রফেসর ইউনূস। প্যারিস থেকে আমস্টারডাম পৌঁছান গত ৩১ মে। সেখানে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রফেসর ইউনূস। এরপর নেদারল্যান্ডস সফরেও প্রফেসর ইউনূস একাধিক বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন।

 

এ সফরে প্রফেসর ড. ইউনূসের সঙ্গে আরও ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ ও ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট