চট্টগ্রাম রবিবার, ০৭ জুন, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

৭ জুন, ২০২৬ | ৪:০০ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৮৭ শিশুর শরীরে।

রবিবার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬২০ শিশু মারা গেছে।

এ সময় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এ সময় ১ হাজার ১২৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১২০ শিশু।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট