চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

দুই দিনে ভিসা দেবে মার্কিন দূতাবাস

দুই দিনে ভিসা দেবে মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক

৩১ মে, ২০২৬ | ৪:৫৭ অপরাহ্ণ

ভিসা প্রক্রিয়ায় গতি আনার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। রোববার (৩১ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করবে মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, এই ঘোষণা সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

দূতাবাস আরও জানায়, ‘আমাদের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট