চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২৯ মে, ২০২৬ | ৫:০৭ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে ২ জন ও সন্দেহজনক হামে আট জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ জন।

 

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

 

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৯৪৩ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৮ হাজার ৫৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫০ জন ও আক্রান্ত ৩৮ হাজার ৬২৩ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট