চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

গত ২১ ঘণ্টায় সড়কে ঝরল অন্তত ১৫ প্রাণ

২১ ঘণ্টায় সড়কে ঝরল ১৫ প্রাণ

অনলাইন ডেস্ক

২৮ মে, ২০২৬ | ৯:৩০ অপরাহ্ণ

ঈদে গত ২১ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় সড়কে ঝরেছে অন্তত ১৫ প্রাণ। তাঁদের কেউ ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধু নিয়ে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ বাসে ঢাকায় ফিরছিলেন। নিহতদের মধ্যে নয়জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

 

গত বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, দিনাজপুর, ফরিদপুর, নরসিংদী ও পটুয়াখালীতে দুজন করে এবং মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে। গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। ৪ জেলা ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী ও নড়াইলে মোটরসাইকেলের ৭ আরোহী নিহত  হয়েছেন। তাঁরা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মায়েরা। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট