চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ঈদের দিনে হাম কেড়ে নিলো আরও ৫ প্রাণ

ঈদের দিনে হাম কেড়ে নিলো আরও ৫ প্রাণ

অনলাইন ডেস্ক

২৮ মে, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

ঈদের দিনেই হাম ও উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে সারা দেশে ৫৬৫ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।

 

বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, গতকাল বুধবার পাঁচ জন, মঙ্গলবার ১০ জন ও তার আগের দিন অর্থাৎ, সোমবার মারা গিয়েছিল ১৭ জন।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৮২৫ জন। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জন মারা গেছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭৭ জন।

 

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) আট হাজার ৮৮৫ জন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৪ হাজার ১৮২ জন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট