আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে।
পূর্বঘোষণা অনুযায়ী, আগামীকাল খোলা রাখার কথা ছিল। তবে আজ শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৩ মে থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
২৮ মে দেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে। এ উপলক্ষে সরকারি অফিস–আদালত রোববার (২৪ মে) থেকে সাত দিনের ছুটি শুরু হচ্ছে।
পূর্বকোণ/ কায়ছার/পারভেজ












