চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ছাত্রলীগ ফ্যাসিবাদের ‘মূল ফুটসোলজার’: প্রেস সচিব

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৪ | ৩:৫২ অপরাহ্ণ

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগকে ফ্যাসিবাদের ‘মূল ফুটসোলজার’ বলেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

শনিবার ( ৯ নভেস্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, অনেকে ছাত্রলীগ কেনো ব্যান হল, সেটা নিয়ে প্রশ্ন তুলতে চায়। আপনি দেখেন, কী মহৎ একটা আন্দোলন এই ক্যাম্পাসের ছেলেমেয়েরা শুরু করল। বাংলাদেশের এইরকম মহৎ আন্দোলন কয়টা হয়েছে? যদি পিছনে ফিরে তাকান, নব্বইয়ের যে আন্দোলন ওইটাও মহৎ ছিল। এই আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ। তারা ছিল ফ্যাসিবাদের মূল ফুটসোলজার।

 

তিনি বলেন, তাদের (ছাত্রলীগ) চাকরি হয়েছে পুলিশে, তাদের চাকরি হয়েছে গোয়েন্দা সংস্থায়। পুরো জাতিকে তারা জিম্মি করে রেখেছিল। আপনি ছাত্রলীগ করবেন, এটা আপনার টিকেট টু হ্যাভেন। বাকিদের জীবন হেল। পুলিশের লোক যখন ভেরিফিকেশনে আসছে, তাদের আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেরাই বলছে, এই ছেলেটা বিএনপি করে, তাকে চাকরি দিবেন না।”

 

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের আগ্রাসী কর্মকাণ্ডের পেছনেও ছাত্রলীগের ভূমিকা ছিল উল্লেখ করে প্রেস সচিব বলেন, “আন্দোলনে পুলিশ যে এত গাঁটছড়া বেঁধে নামল, এবং আমাদের ছোটোভাইদের ওপর নির্বিচারে গুলি, মারল। আপনি খোঁজ নিয়ে দেখেন এদের ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ।

 

ক্যাম্পসগুলো যাতে সন্ত্রাসীদের আখড়া না হয় তার জন্য অন্তবর্তী সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসগুলোকে কোনোমতেই যেন সন্ত্রাসীদের আখড়া না বানাতে দেওয়া হয়, সেজন্য আমরা চেষ্টা করছি এবং সামনে যে সরকার আসে তাদেরও চেষ্টা করতে হবে। আমাদের সবাইকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

 

বৈশ্বিক প্রতিযোগিতার জন্য ক্যাম্পাসগুলোকে নিরাপদ করার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের সরকার বা আমরা চাই, বাংলাদেশের শিক্ষাঙ্গন নিরাপদ হোক। বৈশ্বিক প্রতিযোগিতার জন্য আমরা আমাদের শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। যাতে আমাদের ছেলেমেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় আরও বেশি মনোযোগ দিতে পারে।

 

“আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশকে গড়ার অনুপ্রেরণা তারা যেন ক্যাম্পাস থেকে পায়। ক্যাম্পাসগুলো যেন আইডিয়াল ডিবেটের একটা জায়গা হয়।”

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট