১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি বাতিল করা হয়।
এরআগে, দুপুরে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, ‘বিকেলে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।’



















