চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

কোটাবিরোধী আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান এটর্নি জেনারেলের

অনলাইন ডেস্ক

৮ জুলাই, ২০২৪ | ৩:২৮ অপরাহ্ণ

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সোমবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

 

এটর্নি জেনারেল বলেন, আদালত আদেশ দিয়েছে, সেই আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গিয়েছে। এই মুহূর্তে আদালতের প্রতি ওনাদের (শিক্ষার্থীদের) আন্দোলনটা না করাই উচিত হবে বলে আমি মনে করি।

 

তিনি বলেন, ওনাদের বলব আদালতে যে বিষয়টা বিচারাধীন, সেই বিষয়টা রাজপথে না আনাই ভালো হবে। কারণ এটা আদালতে তো আছেই, বিচারটা হচ্ছে, হবে; সেক্ষেত্রে ওনাদের আমি একটু ধৈর্য ধরতে অনুরোধ করব। আমি জানি না আন্দোলনটা ওনারা কেন করছেন? আমি মনে করি আন্দোলনটা না করাই ভালো।

 

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার এ বিষয়টি আবার শুনানির জন্য আসবে। আমরা বুধবারও যদি পূর্ণাঙ্গ রায় পাই তাহলেও সিপি (নিয়মিত আপিল) করব।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট