২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রবিবার (৩০ জুন) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শুষ্ক মৌসুমেই পরীক্ষা নিতে চাই। আগামী বছর আমরা এপ্রিলেই এইচএসসি পরীক্ষা নিতে পারব বলে আশা করছি।
ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নওফেল।
তিনি বলেন, যেসব কেন্দ্রে শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে হলেও পৌঁছাতে পেরেছে, সেখানে কেন্দ্র সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে সেভাবে সময়টা এডজাস্ট করে তাদের পরীক্ষা নিতে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ






















