চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

তিনদিনের মধ্যে আসবে ভারতের পেঁয়াজ: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৩ মার্চ, ২০২৪ | ৯:৩০ অপরাহ্ণ

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

 

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে আজ কিংবা আগামীকাল পেঁয়াজ ট্রেনে উঠবে। আগামী তিনদিনের মধ্যে দেশে আসবে। পেঁয়াজ আসা নিয়ে কোনো রকম সমম্যা আছে বলে জানা নেই।

 

শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রী এবং এমপিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বাজার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট