রাজধানীর ওয়ারীর একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে সূত্রাপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। আগুনে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছেন। নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এদের ৩৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনের লাশ মর্গের ফ্রিজে রাখা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ






















