চট্টগ্রাম রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

৪০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

দেশে আবারও উঁকি দিচ্ছে করোনা

অনলাইন ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৩ | ৮:৩৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। সোমবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ৪৩৯টি। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ২ দশমিক ৩৮ শতাংশ ছিল।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট