ইট-সুরকির জঞ্জালেভরা শহর থেকে দূরে ছায়াঘেরা সুনিবিড় আর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের এক মূর্ত প্রতীক চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। চট্টগ্রামের নানাপ্রান্ত হতে জ্ঞানান্বেষণে প্রতিদিন এখানে ছুটে আসে হাজারো তরুণ-তরুণীর দল। মন-উদাসী প্রকৃতির সার্নিধ্যে থেকে সকলের মন সৃষ্টিশীল হয়ে উঠবে সেটাই তো স্বাভাবিক। তাই তো যুগে যুগে আমরা অনেক সৃজনশীল আর মননশীল মানুষ পেয়েছি, যাঁদের জন্ম দিয়েছে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়।
গেল ১ অক্টোবর, মঙ্গলবার দিনটি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে শুরু হয় একটু ব্যতিক্রমভাবে। স্টেশন থেকে ঝুপড়ি পর্যন্ত হইহুল্লোড় আর বাহারি রঙের উৎসব। গণিত বিভাগের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশেষ আয়োজসন ‘র্যাগ ডে’ বলে কথা।
শুরুতে সমাজ বিজ্ঞান অডিটোরিয়াম মিলনায়তনে মিলিত হয় সকলে। এরপর মঞ্চে পরিবেশিত হয় গণিত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যদল ‘ওটু’র অনন্য নৃত্য পরিবেশনা মুগ্ধ করে সকলকে।
সর্বশেষ মঞ্চে আসে ‘লাভ অফ ইনফিনিটি’। এর সদস্যরা সবাই চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের হৃদস্পন্দন ‘প্রলয়শিখা’ ব্যান্ডের অন্যতম সদস্য সাদ্দাম মোরশেদ, জকি, ওসমান ও শাওন। গান পরিবেশন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের স্বনামধন্য সংগীত শিল্পী গরীবের জেমস খ্যাত সৈয়দ ইমতিয়াজ। জেমসের বিখ্যাত ‘সুন্দরীতমা’, ‘কবিতা’, ‘দুঃখিনী’ গানগুলো গেয়ে মঞ্চ মাতিয়ে দেন তিনি। এছাড়াও আরটসেলের ‘দুঃখবিলাস’, ক্রিপ্টিকফেট-এর ‘প্রতিবাদ’সহ পরপর পরিবেশিত হয় আরো অনেকগুলো গান। বিমুগ্ধ শ্রোতারা করতালিতে মুখরিত করে তুলে পুরো অনুষ্ঠানস্থল।


















