ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১১তম মৌসুম মাতাচ্ছেন অমিতাভ বচ্চন। পর্দায়
অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে প্রাণবন্ত থাকেন তিনি। অথচ তিন দিন ধরে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে
চিকিৎসাধীন ৭৭ বছর বয়সী এই অভিনেতা। বলিউড তারকাদের বেশিরভাগেরই খবরটি জানা নেই! তাই কেউই হাসপাতালমুখী হননি এখনও। জানা গেছে, যকৃতের পীড়ায় ভুগছেন বলিউড শাহেনশাহ। অসুস্থ হয়ে পড়ায় গত ১৫ অক্টোবর দিবাগত রাত ২টায় হাসপাতালে ভর্তি হন তিনি। এখন হাসপাতালের বিশেষ কক্ষে রাখা হয়েছে তাকে। এতে আইসিইউ’র সব সুবিধা রয়েছে। বিশেষজ্ঞ
চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।বচ্চন পরিবারের সব সদস্য
হাসপাতালে আছেন। অমিতাভের সহধর্মিণী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, নাতনি আরাধ্য, মেয়ে শ্বেতা নন্দ তার সেবা করছেন। সিরোসিস রোগের কারণে অমিতাভের যকৃতের ৭৫ শতাংশই অকেজো হয়ে গেছে।


















