
নগরীর জামাল খানস্থ ক্যাম্পাসে আগামীকাল মঙ্গলবার (২১শে এপ্রিল) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ৪টি অনুষদের অধীনে বিভিন্ন কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। এর মধ্যে রয়েছে- ব্যবসায় অনুষদ: বিবিএ ও এমবিএ, আইন অনুষদ: এলএলবি, এলএলএম এবং এলএলএম ইন হিউম্যান রাইটস,লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স অনুষদ: ইংরেজি বিভাগ।ইঞ্জিনিয়ারিং অনুষদ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)।
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস থেকে সরাসরি অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.ciu.edu.bd) থেকে ফরম ডাউনলোড করে জমা দিতে পারবেন। এছাড়া, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স বা ক্রেডিট সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরাও সিআইইউতে ‘ট্রান্সফার স্টুডেন্ট’ হিসেবে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের তথ্য বিভাগ (মোবাইল: ০১৯৪৬৯৭৩৭৭৮) অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান