চট্টগ্রাম শুক্রবার, ১২ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৬ | ১০:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১১ জুন) রাতে আন্দরকিল্লা কাটাপাহাড় লেইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (১২ জুন) সিএমপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা পশ্চিম পাড়ার মনির হোসেনের ছেলে মাঈন উদ্দিন হোসেন (২০), ভুজপুর তাইয়্যা পাড়ার মো. জাফরের ছেলে মো. মাসুদ (২১) এবং ফটিকছড়ি নানুপুর এলাকার আইয়ুব আলীর ছেলে মো. সোহেল।

 

তবে মাঈন উদ্দিন বর্তমানে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন রিয়াজ উদ্দিন বাজার এলাকায়, মাসুদ খুলশী থানার আবুল কলোনী এবং সোহেল হালিশহর থানার ঈদগাহ হাজার দিঘির পাড় এলাকায় বসবাস করে

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মূলত চট্টগ্রাম ফলমণ্ডি, কদমতলী বাজার ও রিয়াজ উদ্দিন বাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথযাত্রীদের দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে ওই স্থানে জড়ো হয়েছিল।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট