চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন চোরাগী পাহাড়ে কেএফসি ভাঙচুরে ঘটনায় জড়িত মো. রাসেল মিয়া (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৯ জুন) রাতে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তার মো. রাসেল মিয়া (৪৫) পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, চেরাগী পাহাড় এলাকার কেএফসিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ


















