চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

নন্দনকাননে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নন্দনকাননে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

৯ জুন, ২০২৬ | ৯:৫৩ অপরাহ্ণ

কোতোয়ালীর নন্দকাননে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকার) অভিযোগে মো. দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৯ জুন) নন্দনকানন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।

 

গ্রেপ্তার দেলোয়ার ভোলার চরফ্যাশন থানার আমেনাবাদ এলাকার মৃত আব্দুল ওয়াব মালের ছেলে।

 

ওসি পূর্বকোণ অনলাইনকে জানান, ধর্ষণের (বলাৎকার) ঘটনায় বাদী থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট