কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ জন মহিলা ও ২ জন পুরুষসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) নিউ মার্কেট এলাকার ‘হোটেল মেট্টো ইন’ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- অলি আহমেদ (৩২), তাছমিন আক্তার (২৬), ফাতেমা আক্তার (২৭), মো. শিরীনা খাতুন (৩৪), সুমি আক্তার (২২), মুক্তা আক্তার (৩০), মোফাসসের (৪৫)।
পূর্বকোণ/আরআর/পারভেজ


















