গভীর রাতে বাসে জয় বাংলা শ্লোগান দেওয়ায় সিটি গেটে একটি বাসসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। রবিবার ( ৭ জুন) রাত আড়াইটার সময় তাদের আটক করা হয় বলে জানান আকবরশাহ থানার ওসি মো.কামরুজ্জামান।
আটকরা হলেন- মকবুল হোসেন (৪২), ইয়াছিন আরাফাত (৩৯), নুর উদ্দিন ( ২০), মো. রাফি হোসেন (১৯), জাহিদুল ইসলাম (২৩), শাহাদাত হোসেন তামিম (১৯), আশরাফুজ্জামান রাহিম (১৯) ও ওয়াহিদ উদ্দিন (২০)।
পুলিশ জানায়, সোমবার (৮ জুন) তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

















