চট্টগ্রাম রবিবার, ০৭ জুন, ২০২৬

সর্বশেষ:

কিশোরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২৬ | ২:৫১ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন প্রকাশ খোকনকে নগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

এনাম হোসেন প্রকাশ খোকন (৪৯) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার আক্তার উদ্দিনের ছেলে।

 

শনিবার (৬ জুন) রাতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কিশোরগঞ্জের বাজিতপুর থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন প্রকাশ খোকন নগরীর পাহাড়তলী থানা এলাকায় আত্মগোপনে আছেন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (৬ জুন) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট