চট্টগ্রামে মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেল ক্রসিংয়ের ওপর বিকল হয়ে পড়েছে একটি বালুবাহী ট্রাক।
রবিবার (৭ জুন) জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে সকাল ৮টা ৫৫ মিনিট থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত (দেড় ঘণ্টা) ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পাহাড়িকা এক্সপ্রেস আবার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা গেছে,পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কি কারণে দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন (বেলা ১২টা) ট্রেন চলাচল স্বাভাবিক বলেও জানান তিনি।
পূর্বকোণ/এএইচ

















