চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

খুলশীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্যূন ৩

খুলশীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্যূন ৩

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২৬ | ১১:৫১ অপরাহ্ণ

খুলশীর লেকভ্যালি আবাসিকে সরকারি জমি দখলে নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় অন্যূন ৩ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার ( ৫ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই রির্পোট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উত্তরের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। 

 

স্থানীয়রা ও পুলিশ জানায়, সরকারি জমির বাউন্ডারি ওয়াল ভাঙ্গা ও দখলে রাখা নিয়ে ওয়াকিল হোসেন প্রকাশ বগা গ্রুপের সাথে রাজিব  গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট