চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

খুলশীতে যুবলীগ নেতা মিজানসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

খুলশীতে যুবলীগ নেতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার ( ৫ জুন) খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
গ্রেপ্তাররা হলো- মো. মিজানুর রহমান বাবু প্রকাশ বাবু (২৯) ও মো. কবির হোসেন (৩৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণ, লিফলেট, পোস্টার এবং ব্যানার টাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। আসামিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট