চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আকবরশাহে শিশু শ্লীলতাহানির চেষ্টা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ জুন, ২০২৬ | ১১:২০ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকায় ১৩ বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রবিচন্দ্র দাশ নামে (৪২) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেপ্তারকৃত রবিচন্দ্র দাশ (৪২) উত্তর কাট্টলী বড় কালিবাড়ি এলাকার হৃদয় দাশের ছেলে।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিচন্দ্র দাশকে গ্রেপ্তার করা হয়। পরে আজ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট