চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পাহাড়তলী বাজারে ছিনতাইকারী গ্রেপ্তার

পাহাড়তলী বাজারে ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ জুন, ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ণ

ডবলমুরিং থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) পাহাড়তলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মো. জামাল উদ্দিন খান।
গ্রেপ্তার ওমর হোসেন প্রকাশ মনা (২১) লক্ষীপুর সদর এলাকার ভবানীগঞ্জ বাজার সাবান আলী মিস্ত্রির বাড়ির ওসমান গনির ছেলে।
পুলিশ জানায়,  ডবলমুরিং মডেল থানাধীন পাহাড়তলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওমর হোসেন প্রকাশ মনাকে গ্রেপ্তার করা হয়। উক্ত আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট