কোতোয়ালীতে পৃথক অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন ।
গ্রেপ্তাররা হলেন- মো. জাহেদুর রহিম ও লিটন দাস।
পুলিশ জানায়, পৃথক অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতক থাকা ২ জন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ












