সন্দেহজনকভাবে ঘুরাফেরা করাকালে লালদিঘি থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) লালদিঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- মোবারক হোসেন আসিফ (২৫) ও মো. তানভীর (২৫)।
পুলিশ জানায়, দুই আসামিকে বর্ণিত স্থানে ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ












