চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি এবং লাগেজ বেল্ট থেকে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৯৬ হাজার টাকা।

 

রবিবার (৩১ মে) রাতে শারজাহ থেকে আগত য়ার আরাবিয়ার ফ্লাইটের (G9-520) যাত্রীদের ব্যাগেজ ও লাগেজ বেল্টে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।

 

পণ্য বহনের অভিযোগে ব্যাগেজ তল্লাশি করা যাত্রীরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার ও রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

 

তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীদেরকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

 

আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট